ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের পাসিং আউট প্যারেড ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সিএমপি’র উদ্যোগে ৯ এপিবিএন এর ৪৬ তম ব্যাচ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের পাসিং আউট প্যারেড ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুবুর রশিদ বঅধিনায়ক (পুলিশ সুপার), ৯ এপিবিএন, চট্টগ্রাম।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৪৬ তম ব্যাচ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ব্যাচের যে সব প্রশিক্ষনার্থী তাদের যোগ্যতা ও প্রতিভা প্রমাণ করেছেন। তাঁদেরকে সিএমপি কমিশনার পদক ও সনদপত্র প্রদান করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান (বিপিএম, পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সনদপ্রাপ্ত বিভিন্ন প্রশিক্ষিত পুলিশ কনস্টেবল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর