লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন এর বন্ধু সিনেমা হল এলাকায় আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত পরিচয় এর নারী।
এসময় এই নারীর পরনে ছিলো লাল রঙ্গের সেলোয়ার ওড়না এবং সবুজ রঙ্গের কামিজ।

এবিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলাম বার্তা বাজার কে জানান ওই নারীর পরিচয় জানা যায়নি এবং লালমনিরহাট রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।তারা যথোপযুক্ত ব্যবস্থা নিবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর