১৫ দিনের রিমান্ডে পাপিয়া ও তার স্বামী

তিন মামলায় বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুরেরর ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান এ আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন, পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন, এই দম্পতির দুই ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকার।

এরমধ্যে জাল নোট, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় পুলিশ পাপিয়া ও তার স্বামীর ১০ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন মামলায় তাদের ৫ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়া বিশেষ ক্ষমতা আইনে করা জাল নোটের মামলায় দম্পতির দুই সহযোগী শেখ তায়ি্যবা ও সাব্বির খন্দকারের বিরুদ্ধে পুলিশ ১০ দিন করে রিমান্ড চাইলে, আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে ৪ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর