পঞ্চগড়ে জাতির পিতার জম্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় এলজিইডি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) এ প্রতিযোগিতার আয়োজন করে।
চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন, পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নিবার্হী প্রকৌশলী মোঃ শাসুজ্জামান।
এসময় পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন নবী জিন্নাহ, প্রতিযোগিতায় বিচারক মোঃ শহিদুল ইসলাম,ধনেশ চন্দ্র রায়সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
বার্তাবাজার/এসজে