নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় মিলেছে। নিহত মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার মতলব থানার মৃত জব্বার ব্যাপারীর ছেলে নূর নবী ওরফে আইয়ুব আলী।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, সোমবার সকালে নিহতের স্ত্রী খাদিজা বেগম রূপগঞ্জ থানায় এসে নূর নবী ওরফে আইয়ুব আলীর পরিচয় নিশ্চিত করেন।
নূর নবী ওরফে আইয়ুব আলীর বিরুদ্ধে ফতুল্লা ও বন্দর থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। এর আগে, ২১ ফেব্রুয়ারী ভোরে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের সদস্যদের সঙ্গে বন্দুক যুদ্ধে নূর নবী ওরফে আইয়ুব আলী নিহত হন।
বার্তাবাজার/এসজে