চীন থেকে শুরু হওয়া নোবেল করোনা ভাইরাস বিভিন্ন দেশ ঘুরে এবার হানা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে পাওয়া খবরে এমনটাই প্রচার হয়েছে।
বাহরাইনের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদফতরের সূত্রে জানা গেছে, ইরান থেকে আসা বাহরাইনের এক নাগরিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আক্রান্ত ব্যক্তিকে এখন নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে ।
আবার কুয়েত জানিয়েছে, তাদের দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ জন। এই তিনজনও সম্প্রতি কুয়েত ভ্রমনে গিয়েছিল।
এদিকে দক্ষিণ কোরিয়াতেও বর্তমানে ভয়াল রুপ ধারন করেছে। দেশটিতে এ পর্যন্ত ৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
বার্তাবাজার/এসজে