ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) এর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক এর উভয়পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এব্যাপারে, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী জানান, মহাসড়ক প্রসস্থকরণ এর লক্ষ্যে ধামরাইয়ের ঢুলিভিটাএই অভিযান পরিচালিত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক ‘ফোর লেইন’ এ উন্নীত করার জন্য মহাসড়কে সওজ এর জায়গায় অবৈধভাবে যেসব স্থাপনা তৈরী হয়েছে, আজ আমরা সেগুলি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি।
তিনি আরও জানান, মহাসড়ক উন্নয়নের জন্য মানিকগঞ্জের পাটুরিয়াঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
বার্তাবাজার/এমকে