ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন শীর্ষক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের আয়োজনে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারী কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক হাফিজুর রহমান, এ এইচ এম নাহিদ, ফিরোজ হোসাইন।

প্রসঙ্গত, উক্ত কর্মশালায় বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর