২৯৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে আরভিনের দল। ১ম ওভারেই নাঈমের স্পিন ভেলকিতে স্কোরে কোন রান যোগ না করেই দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। ৩য় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ৯ রান। ২৮৬রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে টেইলররা।
এর আগে অসাধারন ব্যাটিংয়ে টেস্টে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরী তুলে নেন মুশফিক। ২৮ টি চারের বাউন্ডারির সাহায্যে ৩১৫ বলে দুইশতক পূর্ণ করেন মুশফিক।
মুশি দুই’শ করলেও টেস্ট ক্যারিয়ারের ৫ম অর্ধশতক তুলেই মাঠ ছাড়েন লিটন। দলীয় ৫৩২ রানের মাথায় ব্যাক্তিগত ৫২ রান নিয়ে মাঠ ছাড়েন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
৬ উইকেটে ৫৬০ রানে নিয়ে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে মমিনুলের দল। লিড ২৯৫ রানের। মুশফিক ২০২ এবং তাইজুল ইসলাম ১৩ রানে অপরাজিত থাকেন।
মাঠে সেট হয়েও দলীয় ৪২১ রানের মাথায় ব্যাক্তিগত ১৭ রান নিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মিঠুন। একমাএ টেস্টের তৃতীয় দিনে মমিনুল নিজের ৯ম টেস্ট শতক তুলে নেন। ১৩২ রানে বিদায় নেন মমিনুল।
জিম্বাবুয়ের ১ম ইনিংসে করা ২৬৫ রানের জবাবে তৃতীয় দিনের শুরুতে ১ম ইনিংসে ২৫ রানে পিছিয়ে থেকে মাঠে নামে মুশি-মমি জুটি। শুরু থেকেই জিম্বাবুয়েন বোলারদের শাষন করতে থাকতে থাকেন মমিনুল-মুশফিকরা। যার ফলে তৃতীয় দিনের ১ম সেশন উইকেট শূন্য থাকে সফরকারী বোলাররা।
বার্তাবাজার/কেএ