তিতাসে যুুুুুুুুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় এক দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। আজ সোমবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার শিবপুর-চান্দনাগেরচর সড়কের উত্তর পাশে জসিম উদ্দিন ভূইয়ার বাড়ির পূর্ব পাশে কলা গাছের ঝোপ থেকে উপুর হয়ে থাকা অবস্থায় যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।

তবে নিহতের শরীরে কোন আগাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত যুবক উপজেলার শিবপুর গ্রামের ইউসুপ আলী সরকারের ছেলে দিনমজুর আলাউদ্দিন (৩৮)। সে ৩ সন্তানের জনক বলে তার পরিবার সুত্রে জানা যায়। এলাকাবসী সুত্রে জানা যায় নিহত যুবক নিয়মিত গাঁজা সেবন করতো।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন আলাউদ্দিন দিনমজুরের কাজ করতো এবং নিয়মিত গাঁজা সেবন করতো, তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে রমজান(১৫).মেয়ে আফরিন(১০) ও তাসলিয়(৫)। আলাউদ্দিন রবিবার সন্ধা আনুমানিক ৭টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।

এ এসপি সার্কেল (মুরাদনগর) মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন আমি খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ নিয়ে ঘটনা স্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করার নির্দেশ দেই তিতাস থানার এস আই মধুসুধন সরকারকে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
সংবাদের সাথে ছবি আছে

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর