দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ১ দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের মিশন রোড এলাকায় অবস্থিত দিনাজপুর আ লিক পাসপোর্ট অফিস থেকে মো. হাসান আলী (৪৫) উরফে রমজানকে আটক করা হয়। পাসপোর্ট করিয়ে দেয়ার নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানান দুদক কর্তৃপক্ষ।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপসহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জিন্নাতুল ইসলাম জানান, দিনাজপুর জেলা প্রশাসক রবারব একটি অভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করি। পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করার সময় মো. হাসান আলীকে একজন সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো. মোহছেন উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দালাল মো. হাসান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে দিনাজপুর আ লিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. বিল্লাল হোসনে জানান, আমি পাসপোর্ট অফিসের দালালদের উপদ্রব নিরসনের লক্ষে পদক্ষেপ গ্রহণের জন্য কিছুদিন আগে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বরাবর একটি লিখিত অভিযোগ জানাই। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা হয়েছে। দালাল নির্মূলের লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
বার্তাবাজার/এমকে