ধামরাইয়ে ৪ লাখ ৯৬ হাজার টাকার রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন

ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ১ম পর্যায়ে সরকারী বরাদ্দের ৪ লাখ ৯৬ হাজার টাকার রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এই অর্থবছরে মোট দুইটি (০২) প্রকল্পে উক্ত পরিমান টাকা বরাদ্দ হয় বলে জানা যায়।

এর আগে, ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট তথ্য অধিকার আইনে এসংক্রান্ত তথ্য চাওয়া হয়। প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়।

ছবি: বার্তা বাজার

প্রথম প্রকল্পটি হলো, ইউনিয়নের আশুলিয়া পাকা রাস্তা হতে রাজ্জাকের জমি পর্যন্ত রাস্তা নির্মাণ। এই প্রকল্পে মোট সরকারি বরাদ্দ হলো ২ লাখ ৪০ হাজার টাকা। ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম এর তত্বাবধানে মোট ৩০ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে।

ছবি: বার্তা বাজার

দ্বিতীয় প্রকল্পটি হলো, শরীফবাগ ইট সলিং রাস্তা হতে শাহনের জমি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন মোল্লার তত্বাবধানে সম্পন্ন হয়। সরকারী বরাদ্দের ২ লাখ ৫৬ হাজার টাকার বিপরীতে মোট ৩২ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে।

এব্যাপারে, ধামরাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাবদ্দিন জানান, ২০১৯-২০ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ১ম পর্যায়ে দুইটি প্রকল্পে রাস্তায় মাটি দ্বারা উন্নয়ন কাজ সমাপ্ত করেছি।

এব্যাপারে, ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম বলেন, এই অর্থবছরে (২০১৯-২০) ধামরাই ইউনিয়নে ইজিপিপি প্রকল্পে দুইটি রাস্তার উন্নয়ন কাজ চলাকালীন পরিদর্শন করেছি। নিয়ম মেনেই রাস্তা দুইটির কাজ সম্পন্ন হয়েছে।

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহীনউজ্জামান জানান, ইজিপিপি প্রকল্পে ধামরাই ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে সরকারী বরাদ্দের মোট ৪ লক্ষ ৯৬ হাজার টাকার উন্নয়ন কাজ বিধি মেনেই বাস্তবায়িত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর