পিরোপজপুরের মঠবাড়িয়া পৌর শহরে দশম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগে নয়ন মোল্লা (১৯) ও আরিফুল ইসলাম (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর শহরের টিঅ্যান্ডটি সড়কের কল্লাকাটা ব্রিজ সংলগ্ন একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত দু’জন হলো উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের মজিবর মোল্লার ছেলে নয়ন ও জরিপের চর গ্রামের মৃত. মহিউদ্দিন বাদশার ছেলে আরিফুল।
পুলিশ জানায়, পৌর শহরের ওই স্কুলছাত্রীকে রোববার রাত ৯ টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে নয়ন ও আরিফুল দেশীয় অস্ত্রের মুখে অপহরণ করে কল্লাকাটা ব্রিজ সংলগ্ন একটি বাসায় নিয়ে টাকা ৬ ঘন্টা পালাক্রমে ধর্ষণ করে।
মেয়েটি বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পরিবারের লোকজন থানায় অবহিত করে। পরে মঠবাড়িয়া থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতভর অভিযান চালিয়ে ভোরে ওই বাসা থেকে দুই যুবককে আটক এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ওই দুই যুবককে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য সোমবার দুপুরে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি মো: মাসুদুজ্জামান মিলু নিশ্চিত করেছে।
বার্তা বাজার/এসজে