আমেরিকা ভারতকে ভালোবাসে। আমেরিকা ভারতকে সম্মান করে। ভারতের সব মানুষের প্রতি আমেরিকা সব সময় বিশ্বস্ত বন্ধু হিসেবেই থাকবে বলে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গুজরাটের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে এ কথা বলেন তিনি।
এ সময় ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য গর্বিত। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বক্তব্য চলছে বলে জানা গেছে।
ভারতে সফর শুরু করার আগেই একের পর এক টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন।
সেখানে তিনি লেখেন, ‘আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে। (হাম ভারত আনে কে লিয়ে তৎপর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে)।
এর আগে দুইদিনের সফরে ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বেলা পৌনে ১২টায় গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বার্তাবাজার/এমকে