চুয়াডাঙ্গয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সতর্কতা ও নজরদারিতে গাঁজা ফেনসিডিল ভর্তি একটি প্রাইভেটকার জব্দ করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। এ সময় গাড়িতে থাকা দু’জন পালিয়ে গেলেও প্রাইভেট কার থেকে ৩ কেজি গাঁজা ও ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রীজ মোড় বাজার থেকে ওই প্রাইভেট করটি জব্দ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা অভিমুখে যাওয়া ঢাকা মেট্রো-গ ৩৫-৭৮৬৭ নম্বরের একটি প্রাইভেটকার রোববার রাতে কান্তপুর বাজারে অবস্থান করে। এ সময় কান্তপুর বাজারের ব্যবাসয়ী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য একরামুল হোসেন প্রাইভেট কারে থাকা দু’জন ব্যক্তির আচরণে সন্দেহ হলে তিনি গাড়ির কাছে গিয়ে ওই ব্যক্তিদের কাছে গাড়িতে কি আছে তা দেখতে চান।
এ সময় প্রাইভেটের পিছনের আসনে বসা একজন পালিয়ে গেলে ওই ব্যবসায়ী চিৎকার শুরু করেন। বাজারের লোকজন ছুটে আসার আগেই সুযোগবুঝে প্রাইভেটকারের চালকও প্রাইভেটকারটি বন্ধ করে পালিয়ে যায়।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে প্রাইভেট কারের দরজা ভেঙ্গে গাড়ির ভিতর থেকে তিন কেজি গাঁজা ও ২৬০ বোলত ফেনসিডিল উদ্ধার করে। এ সময় প্রাইভেট কারটি আলমডাঙ্গা থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
গাঁজা ও ফেনসিডিল ভর্তি প্রাইভেট কার আটকের সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
বার্তাবাজার/এমকে