আলফাডাঙ্গায় কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার (১৯এপ্রিল) সকালে পৌর কৃষকলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু হোসেন তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শেখ রোকন উদ্দীন, পৌর কৃষকলীগের আহবায়ক আব্দুল আওয়াল ফকির, সদস্য সচিব রফিকুল ইসলাম রাজিব ও উপজেলা মহিলা নেত্রী বিউটি বেগম প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর