বড় স্কোরের আভাস দিয়ে চা বিরতিতে মুশফিক

মিঠুনের বিদায়ের পর লিটনকে সাথে নিয়ে দলকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছেন মুশফিক। বড় স্কোরের আভাস দিয়ে চা বিরতিতে গেলেন এই দুই ব্যাটসম্যান।

চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৪২ রান। লিড ১৭৭ রানের। মুশফিক ১৪৩ এবং লিটন দাস ০৯ রানে অপরাজিত রয়েছেন।

মাঠে সেট হয়ে দলীয় ৪২১ রানের মাথায় ব্যাক্তিগত ১৭ রান নিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মিঠুন। এর আগে শতকের দেখা পান মুশফিকু-মমিনুল। মুশফিকের ৭ম এবং মমিনুলের ৯ম টেস্ট শতক এটি। ১৩২ রানে বিদায় নেন মমিনুল।

তৃতীয় দিনের শুরুতে ১ম ইনিংসে ২৫ রানে পিছিয়ে থেকে মাঠে নামে মুশি-মমি। শুরু থেকেই জিম্বাবুয়েন বোলারদের শাষন করতে থাকতে থাকেন মমিনুল-মুশফিকরা। যার ফলে তৃতীয় দিনের ১ম সেশন উইকেট শূন্য থাকে সফরকারী বোলাররা।

১ম ইনিংসে জিম্ববুয়ের করা ২৬৫ রানের জবাবে রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে স্বাগতিকরা।

কাপ্তান মমিনুল ৭৯ এবং মুশফিক ৩২ রানে ২য় দিন শেষ করেন। এর আগে ক্রিজে সেট হয়েও মাঠে টিকে থাকতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শান্তর সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন বড় সংগ্রহের দিকে। শেষ পর্যন্ত উইকেটরক্ষক চাকাবার হাতে ক্যাচ দিয়ে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এছাড়া সাইফ হাসান ৮ এবং নাজমুল হাসান শান্ত ৭১ রান করে মাঠ ছাড়েন। এর আগে দিনের শুরুতে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ২য় দিন শুরু করে আরভিনের দল। ৩৭ রান তুলতে বাকি ৪ উইকেট হারায় সফরকারীরা। ২৬৫ রানে থামে সফরকারীদের ১ম ইনিংস।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর