জুতা পালিশ করা ছেলেটি আজ ভারতের সেরা গায়ক!

ঈশ্বর প্রদত্ত সাধারণ গানের গলাই তার ভাগ্যের চাকা ঘোরালো৷ দারিদ্র্যতার অন্ধকারে ডুবে থাকা ছেলেটি এখন ভারতের গণমাধ্যমের শিরোনাম। হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে আজ সে ভারতের সেরা গায়ক।

২৫ লাখ রুপি ও একটি টাটা গাড়ির মালিক বনে গিয়েছে জুতা পলিশ করে সংসারের খরচ জোগানো সেই ছেলেটি। সেই সঙ্গে পেল বলিউড সিনেমায় গান করার সুযোগ। হবেই বা না কেন! ছেলেটি যে আজ ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন!

ইন্ডিয়ান আইডল-১১ সিজনের চ্যাম্পিয়ন হয়েছেন সানি হিন্দুস্তানি নামের এক বিষ্ময়কর প্রতিভা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসাবে তার মাথায় পড়িয়ে দেয়া হয় ইন্ডিয়ান আইডলের মুকুট।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, খুব ছোটবেলায় বাবাকে হারিয়ে অনাথ হয় সানি। ঋণের বোঝা মাথায় নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় বেলুন বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন তার মা৷ একটু বড় হতেই সংসারের দায়িত্ব নেন সানি৷ পড়াশোনা আর করা হয়নি। সানি শুরু করে জুতা পালিশ৷ কাজের ফাঁকে ফাঁকে চলছিল একা একা গান গাওয়া।

এবারের ইন্ডিয়ান আইডলে রেজিস্ট্রেশন করে অডিশনেই লাগালেন তকমা। তার দরাজ গলায় ‘আফরিন’ গান শুনে অবাক হয়ে যান বিচারকরা৷ অডিশনে পাশ করে শুধুই এগিয়ে চলা। ওনেকগুলো ধাপ পার হয়ে অবশেষে ইন্ডিয়ান আইডলে সেরা হয়েছেন সানি হিন্দুস্তানি৷

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর