সহধর্মিনী সামিরা এবং সহকর্মী শাবনূর দু’জনকেই অনেক ভালবাসতেন বাংলা সিনেমার অকাল প্রয়াত নায়ক সালমান শাহ। ভালবেসে শাবনূরকেও বিয়ে করতে চাইলে সম্মতি দেয়নি স্ত্রী সামিরা। পিবিআই এর এক তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানান।
তিনি বলেন, নায়ক সালমানের বাসায় রান্নাবান্নার কাজ করা মনোয়ারা বেগমের জবানবন্দি মতে সামিরা-শাবনূর দুজনকেই প্রচন্ড ভালবাসতেন সালমান। ২য় সংসারও করতে চেয়েছিলেন। কিন্তু সতীনের সংসার করতে রাজি ছিলেন না সালমানের স্ত্রী সামিরা।
হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিল এমনটাই জানা গেছে পিবিআইয়ের তদন্তে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করলেও ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান সালমানের বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।
বার্তাবাজার/এসজে