নতুন রেকর্ড গড়া হলো না মমিনুল-মুশফিকের

নতুন ইতিহাসের সুযোগ ছিল মমিনুল-মুশফিকের সামনে। মিরপুরে ১৪ মাস আগে হওয়া শেষ টেস্টের সেই দৃশ্য পুনরায় দেখা হলো না দর্শকদের। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩২ রানে আউট হয়ে মাঠ ছাড়েন মুমিনুল। দেখা হলো না মুশফিক-মমিনুলের কাছ থেকে আরও একটি রেকর্ড জুটি ।

ফিরে আসেনি ২০১৮ সালের নভেম্বরে শেরে বাংলাতে হওয়া শেষ টেস্ট ম্যাচ। সেই ম্যাচে এই জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৬৬ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েছিলেন মুমিনুল হক আর মুশফিকুর রহীম। এবার সেই রেকর্ডের সামনে গিয়ে সপ্নভঙ্গ করেন মমিনুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৯৪ রান। লিড ১২৯ রানের। মুশফিক ১২৭ এবং মোহাম্মদ মিথুন ০ রানে অপরাজিত রয়েছেন। মমি-মুশির দুজনের পার্টনারশিপ ছিল ২২২ রানের।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর