যশোর শার্শায় একটি মোটরসাইকেলসহ ফেনসিডিল উদ্ধার

যশোর শার্শা রসুলপুর মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেলসহ ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।তবেএসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শার্শা উপজেলার বসতপুর রসুলপুর মোড় থেকে এই মোটরসাইকেলসহ ফেনসিডিল উদ্ধার করা হয়।

শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা সুকদেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসতপুরের রসুলপুর মোড়ে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল এর ভিতরে লুকানো ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক আমাদের হেফাজতে আছে এবং এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর