যশোর বেনাপোলে গাঁজাসহ মাদক বহনকারী আটক

যশোর বেনাপোল ডুব পাড়া মোড় থেকে এক কেজি গাঁজাসহ মোঃ হযরত আলী(২০) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত মাদক বহনকারী বেনাপোল পোর্ট থানাধীন মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ হযরত আলী(২০)।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে (এসআই) পিন্টু লাল দাস, (এএসআই) শাহীন ফরহাদ, (এএসআই)আলমগীর হোসেন ও কনস্টেবল খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ডুব পাড়া মোড় থেকে ১ কেজি গাঁজাসহ একজন মাদক বহনকারীকে আটক করে৷

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন খান”বার্তা বাজার”কে বলেন, সোমবার(২৪শে ফেব্রুয়ারি)মাদকসহ আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর