ভারতের হারিয়ানায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয় এর অংশগ্রহনে ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল- ২০২০’ এ অংশগ্রহণ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহমুদা মাহী। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারত পৌঁছেছেন তিনি।
জানা যায়, ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি’স ইয়ুথ ফেস্টিভাল ২০২০। এ ফেস্টিভালে দক্ষিন এশিয়ার ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ২৪-২৮ ফেব্রুয়ারি এই ফেস্ট অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এই ফেস্টে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা রয়েছে। এরমধ্যে ফোক নাচে অংশগ্রহন করবেন মাহী।
আন্তর্জাতিক এ ফেস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছেন মাহমুদা মাহী। অভিমত ব্যক্ত করে তিনি বলেন, দেশের বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি সবাইকে ভালো কিছু উপহার দিতে পারবো।
বার্তাবাজার/এমকে