মিরপুরে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে একমাএ টেস্টের তৃতীয় দিনের শুরুতে মমিনুলের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ। ১৫৬ বলে নিজের ৯ম টেস্ট শতক পূর্ন করেন মমিনুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩০৪ রান। মুশফিক ৭০ এবং মমিনুল ১০৩ রানে অপরাজিত রয়েছেন।
১ম ইনিংসে জিম্ববুয়ের করা ২৬৫ রানের জবাবে রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে স্বাগতিকরা।
কাপ্তান মমিনুল ৭৯ এবং মুশফিক ৩২ রানে দিন শেষ করেন। এর আগে ক্রিজে সেট হয়েও মাঠে টিকে থাকতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শান্তর সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন বড় সংগ্রহের দিকে। শেষ পর্যন্ত উইকেটরক্ষক চাকাবার হাতে ক্যাচ দিয়ে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এছাড়া সাইফ হাসান ৮ এবং নাজমুল হাসান শান্ত ৭১ রান করে মাঠ ছাড়েন। এর আগে দিনের শুরুতে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ২য় দিন শুরু করে আরভিনের দল। ৩৭ রান তুলতে বাকি ৪ উইকেট হারায় সফরকারীরা। ২৬৫ রানে থামে সফরকারীদের ১ম ইনিংস।
বার্তাবাজার/কেএ