কক্সবাজারে পৃথক অভিযানে ২ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৩ ফেব্রুয়ারী) রাত ৮টা নাগাদ কক্সবাজারের লিংকরোড এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার মো. মনসুর আলীর ছেলে ফয়েজ উল্লাহ ও একই এলাকার রশিদ আহম্মেদের ছেলে মো. আব্দুল গফুর।

ড্রাম ট্রাকে করে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে মুহুরীপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা কালে আটক৷ করা হয়। পরে ওই গাড়িটি তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

অপরদিকে র‍্যার’র আরেকটি দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ২০০ পিচ ইয়াবাসহ গুরা মিয়া নামে এক রোহিঙ্গাকে আটক করে। ধৃত রোহিঙ্গা উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের মৃত নুর ইসলামের ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য ৪৬ লাখ টাকা।

ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রাতেই কক্সবাজার সদর ও টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর