করোনা ভাইরাসে চীনে মৃত্যুর সংখ্যা ২৪৭৪, আক্রান্ত ৭৬ হাজার ৯৪৭

মরনঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত ২ হাজার ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডেই মারা গেছে ২ হাজার ৪৪৪ জন। করোনায় এখন পার্যন্ত চীনে আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৯৪৭ জন।

আক্রান্তের ১১ হাজার ৪৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের মধ্যে ২৩ হাজার ৩৬০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চীনে বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দ. কোরিয়ায় সাতজন, ইতালিতে তিনজন, জাপানের বিভিন্ন স্থানে তিনজন, অপরদিকে জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে তিনজন, হংকংয়ে দু’জন, ইরানে ৮ জন, তাইওয়ানে একজন, ফ্রান্সে একজন এবং ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে।

চীনের মূল ভূখণ্ডের বাইরে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে। সেখানে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৩। ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানি প্রমোদতরীর আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। দু’সপ্তাহ ধরে ওই প্রমোতরীর যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এ নিয়ে ওই প্রমোদতরীর তিন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চীনের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সেখানে নতুন করে আরও ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৬৩ জনে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর