গত শনিবার (২২ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা যুবমহিলা লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে গ্রেফতারের পর তার ক্যাডার বাহিনী ‘কিউ এন্ড সি’ বাহিনীর সদস্যরা গাঁ ঢাকা দিয়েছে। রোববার (২১ফেব্রুয়ারি) কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুল।
শাফী উল্লাহ বুলবুল জানান, পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ‘কিউ এন্ড সি’ বাহিনীর নাম জানা যায়। এই বাহিনী গড়ে তুলেছিল পাপিয়া ও তার স্বামী। বাহিনীর প্রত্যেক সদস্যের হাতে ট্যাটু করা। এই ক্যাডার বাহিনী দিয়ে নরসিংদীতে চাঁদাবাজি, মাসোহারা, অস্ত্র ও মাদকের ব্যবসা পরিচালনা করতো পাপিয়া দম্পতি। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপকর্ম করতো এই কিউ এন্ড সি বাহিনী।
র্যাব জানায়, রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ‘কিউ এন্ড সি’ বাহিনীর ক্যাডারদের গ্রেফতারের জন্য নরসিংদীতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। তবে বাহিনীর কোন সদস্যকে গ্রেফতার করতে পারেনি র্যাব। র্যাবের ধারণা, পাপিয়া গ্রেফতারের পর পরই ‘কিউ এন্ড সি’ বাহিনীর সদস্যরা গাঁ ঢাকা দিয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস