৪৬ লাখ টাকা মূল্যমানের ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফের হোয়াইক্যং বাজারের ব্রিজ সংলগ্ন সড়কের দক্ষিণ পাশ থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ গুড়া মিয়া (২২) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫ এর একটি দল। রোববার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গুড়া মিয়া উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর এ-১৩ ব্লকের মৃত নুর ইসুলামের ছেলে।

কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানা যায় হোয়াইক্যং ব্রীজের কাছে ইয়াবা বিক্রয়ের জন্য একটা দল অবস্থান করছে। র‍্যাব সেখানে অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা গুড়া মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়। যার মুল্য আনুমানিক ৪৬ লক্ষ টাকারও বেশি।

গুড়া মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীদেরও গ্রেফতার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর