ভারতীয় নৌবাহিনির একটি যুদ্ধ বিমান (মিগ-২৯) বিধ্বস্ত হয়েছে। ভারতের দক্ষিন-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ঘটা এই দুর্ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে নিয়মিত মহড়া পরিচালনার সময় নৌবাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়া হয়েছে। দুর্ঘটনার সময় পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসেন। গোয়া বিমানবন্দরে দেশটির সামরিক ও বেসামরিক বিমানের কার্যক্রম পরিচালিত হয় বলে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানানো হয়।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, কারিগরি ত্রুটির কারনে কারণে বিধ্বস্ত হওয়া এক আসন বিশিষ্ট ডাবল ইঞ্জিনের এই বিমানটি ভাস্কোর আইএনএস হানসা ঘাঁটি থেকে উড্ডয়ন করা হয়েছিল।
গত তিন মাসের মাসে এটি ভারতের ২য় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা।
বার্তাবাজার/এসজে