গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গ্রন্থমেলা -২০২০ এ প্রকাশিত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের (ডিএসবি) সহধর্মিনী মিসেস হোসনে আরা বেনুর লেখা “সে এসেছিলো” বইটির মোড়ক উন্মোচন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গ্রন্থমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : বার্তা বাজার

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম(বার), ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, ঢাকা জেলার পুনাক সভাপতি রোজালিন ফারাহানা লাভলী এবং বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর