রোববার (২৩শে ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে ইউপিডিএফ (মূল)-এর সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভাইবোনছড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর কিছু সন্ত্রাসী একত্রিত হয়ে বড় ধরনের কোনো নাশকতা করার ফন্দি আঁটছিল। তখন খাগড়াছড়ি সেনা রিজিয়নের সদর জোনের একটি দল সেখানে পৌছামাত্র সন্ত্রাসীরা বৃষ্টির মতন গুলিবর্ষ্ণ শুরু করে।
নিরাপত্তা বাহিনীও জবাবে গুলি করতে শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিতে সুভাষ চাকমা (৩০) নামের এক উগ্রপন্থী সন্ত্রাসী আহত হলে তাকে আটক করা হয়। সেখান থেকে ১টি শর্টগান, ২৩ রাউন্ড শর্টগানের গুলি, ২৪ রাউন্ড ৭.৬২ মিমি গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আহত সন্ত্রাসীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বার্তা বাজার/এসজে