কাতারে বন্ধুর ফ্রীজে পাওয়া গেল মৌলভিবাজারের মতিনের লাশ

নিখোঁজের ৭ দিন পর বন্ধুর ফ্রিজের ভেতর থেকে আব্দুল মতিন (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ বছর ধরে কাতারের সানাইয়া এলাকায় তিনি গ্যারেজ ব্যবসা করা নিহত মতিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হরিপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

আব্দুল মতিনের বড়ভাই কাতার প্রবাসী আতিকুর রহমান জানান, ১৪ ফেব্রুয়ারি সকালে ইব্রাহিম নামক তার এক বন্ধু ফোন করে ডেকে নেয় আব্দুল মতিনকে। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পাওয়ায় তারা পুলিশে খবর দেন।

জানা যায়, ২১ ফেব্রুয়ারি সকালে কাতারের আবু হামুর এলাকায় বন্ধু ইব্রাহিমের বাসার একটি ফ্রিজের ভেতর থেকে নিখোঁজ আব্দুল মতিনের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ইব্রাহিম পলাতক। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গচুয়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে পলাতক ইব্রাহিম।

পুলিশ নিহত আব্দুল মতিনের লাশ উদ্ধার করে স্থানীয় আহমদ হাসপাতাল মর্গে রেখে ঘটনার তদন্ত করছে।

ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে মতিনকে হত্যা করে ফ্রিজে রেখে ইব্রাহিম পালিয়ে অন্য দেশে কিংবা বাংলাদেশে চলে এসেছে।

রোববার বিকেলে তিনকন্যার জনক নিহত আব্দুল মতিনের গ্রামের বাড়িতে গিয়ে স্ত্রী-কন্যাসহ স্বজনদের মধ্যে শোকের মাতম চলতে দেখা গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর