ভারতকে নিয়ে আমরা ভাবছি না
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন শুরু করেছে ভারত। সোমবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বাংলাদেশ নারী দলের কাপ্তান সালমা খাতুন। তিনি জানিয়েছেন, আমাদের ভারতের বিশেষ কোনো খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা নেই।
সালমা আরও বলেন, ‘ভারতের কোন খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচটা আমরা দেখেছি। ভালো ম্যাচ ছিলো এটি। তবে আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ সামনে এগিয়ে যেতে চাই।’ বিশ্বকাপ শুরুর আগে ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্পের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সালমা। তাঁর বিশ্বাস এ ক্যাম্পের ফলে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় এসেছি। আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। দলের সবাই ছন্দে আছে। আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিজেদের নিতে পেরেছি। এখন আসল লড়াইয়ে ভালো করতে সবাই উন্মুখ হয়ে আছে।’ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর ফলে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানালেন সালমা। তিনি বলেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস
অনেক বেড়ে গেছে।
পকিস্তানের সাথে আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে জয় পেয়ে আমরা উচ্ছ্বসিত।’ সালমা মসে বাংলাদেশ নারী দলের প্রত্যেককে দলের সেরা খেলোয়াড় বলে মনে করেন সালমা। তাঁর বিশ্বাস সবাই নিজের জায়গা থেকে ভালো করতে পারলে ভালো্ করবে বাংলাদেশ।
বার্তাবাজার/কেএ