গাঁজা কেনার টাকার জন্য চারজনকে হত্যা

গাঁজা কেনার জন্য চারজনকে পাথর মেরে হত্যা করার অভিযোগ উঠেছে অন্দিস্বামী নামের ২০ বছর বয়সী এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। হত্যা করে নিহতদের কাছ থেকে টাকা লুট করে সেই টাকায় গাঁজা কেনাই ছিল তার মূল উদ্দেশ্য।

গত বছরের ডিসেম্বরে ভারতের নাগাপাত্তিনামে তিনজন ভিক্কুক ও একজন নিরাপত্তাকর্মীকে হত্যা করে অন্দিস্বামি। এই হত্যার দায়ে গত শূক্রবার (২১শে ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করে তামিল নাড়ু পুলিশ।

জানা যায়, অন্দিস্বামী স্থানীয় দিন্দিগুলি জেলার সিথেরিউর গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মাধ্যমিক পরিক্ষায় ৫০০ নাম্বারের মাঝ ৫২৮ পেয়ে সেরা স্থান দখল করেছিল সে। কিন্তু পরিবারের অভাব অনটনের জন্য বাব মা আলাদা হয়ে গেলে পড়াশোনা ছেড়ে মাদকাস্কত হয়ে যায় সে।

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে গাঁজা কেনার অল্প কিছু টাকার জন্য একজন ভিক্ষুককে সে পাথর দিয়ে থ্যাঁতলিয়ে হত্যা করে। এরপর এক এক করে আরও ২ ভিক্ষুককে হত্যার পর সর্বশেষ খুনটি করে ৮৭ বছর বয়সের এক সিকিউরিটি গার্ডকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর