ক্রিকেটে আবারো সমকামী বিয়ে

পশ্চিমা বিশ্বে সমকামী বিয়ের সানাই বেজেছে অনেক আগে। একে বৈধতা দিয়েছে অনেক দেশ। ক্রিকেটে লেগেছে এর ছোঁয়া। নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার হ্যালে জেনসেনকে বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার আরেক নারী ক্রিকেটার নিকোলা হ্যানকক। দু’জনের বিয়ের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দেয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্স।

এর আগে ক্রিকেট বিশ্বে সমকামী বিয়ের ঘটনা ঘটে দুবার। গত বছর বিবাহবন্ধনে আবন্ধ হন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের দুই সদস্য ড্যান ভ্যান নাইকেক ও মারিজানে কাপে। একই বছর নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার অ্যামি স্যাটেরর্থওয়েট ও লি তাহুদু বিয়ে করেন।

২০১৩ সালের ১৯ আগস্ট থেকে সমকামী বিবাহের বৈধতা দেয় নিউজিল্যান্ড।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর