পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে জয়নাল। অনেক কাঠখড় পুড়িয়ে আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করে আদালতে নিলে তারই সন্তান তামান্না আক্তার বলেন, ‘আমার মাকে যেভাবে হত্যা করেছে আমার বাবারও সেই অবস্থা চাই আমি। ফাঁসি চাই বাবার’। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন ঘাতক জয়নাল।
বাকলিটয়া থানার ওসি মো. নিজাম বলেছেন আজ সকালে কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে অভিযুক্ত জয়নালকে গ্রেফতার করে আদালতে নেয়া হয়েছে।
জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর তুমুল ঝগড়া হয় নিহত রোকসানা ও তার স্বামী জয়নালের মধ্যে। ঝগড়া করে রোকসানা পার্শ্ববর্তী বোনের বাসায় চলে গেলে বোন ও বোনের স্বামী তাকে আবার স্বামীর ঘরে দিয়ে যায়। এরপর আবার দুই জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী জয়নাল তার ছোট ছেলের হাত আর পা দড়ি দিয়ে বেঁধে ঘরে থাকা একটি ছুরি দিয়ে গলা কেটে রোকসানাকে হত্যা করে। এই ঘটনার পর থেকেই পলাতক থাকে ঘাতক জয়নাল।
হত্যাকান্ডের ঘটনায় বাদি হয়ে চট্টগ্রামের বাকলিয়া থানায় জয়নালকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহত রকসানার বোনের স্বামী মাহমুদ জলিল।
আদালতস্থলে তখন জয়নালের চার সন্তান উপস্থিত হয়। সবার বড় মেয়ে তামান্না এবার সপ্তম শ্রেণিতে পড়ে। সে তার বাবার বিচার দাবী করে কান্না জড়িত কন্ঠে জানায়, আমার মাকে হত্যা করার দায়ে আমি চাই আমার বাবার ফাঁসি হোক।
আইপিএলের জুয়া খেলে অনেক টাকা হেরেছে জয়নাল। সব সম্পদও নষ্ট করেছে। বার বার তাকে বলার পরও সে কোনকথা শোনেনি। এই নিয়ে ঝগড়া করেই তার স্ত্রীকে সে খুন করেছে, বলে জানান রোকসানার বোনের স্বামী মাহমুদ জলিল।
বার্তা বাজার/এসজে