প্রতারণার দায়ে বিকাশ ম্যানেজার আটক

প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সঞ্জয় বিশ্বাস (৩০) নামের এক বিকাশ ম্যানেজারকে আটক করেছে পুলিশ। ঢাকার কদমতলীর একটি আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আটক সঞ্জয় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার বিকাশ ডিস্ট্রিবিউশান হাউসের জিএম ছিল।

পুলিশ ও বিকাশ ডিস্ট্রিবিউশান সূত্রে জানা গিয়েছে, চার বছর ধরে এই ডিস্ট্রিবিউশান হাউজের দায়িত্ব পালন করে আসলেও সম্প্রতি তিনি ও হাউজের ক্যাশিয়ার চন্দন কুমার বিশ্বাস অজ্ঞাত কারনে অফিসে আসা বন্ধ করে দেয়। তাদের মোবাইলও বন্ধ থাকায় সন্দেহ হয় কর্তৃপক্ষের। তারপর সকল হিসাব ঘেঁটে দেখা যায়, তারা দুজন প্রতারণা করে বিকাশ থেকে প্রায় ৯৮ লাখ ১০ হাজার টাকার মত আত্মসাত করেছেন।

এই ঘটনায় বাদি হয়ে হাউজের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে সঞ্জয় বিশ্বাসকে কদমতলী থেকে আটক করা হয়েছে। অপর অভিযুক্ত চন্দনকে গ্রেফতারের চেষ্টা চলছে। সঞ্জয় কুমার এই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে বন্ধুদের কাছেও রেখেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর