ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৩ জন

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুদিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। ওই রোগে অসুস্থ্য হয়ে ওই পরিবারের আরও তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের এ ঘটনায় এলাকাজুড়ে শুরু হয়েছে আতঙ্ক।

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন এবং আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করেছেন।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ্য হয়ে মারা যান মিনা বেগম। পরদিন আবার হঠাৎ অসুস্থ্য পশিনা বেগম। তার চিকিৎসা নিয়ে সুস্থ্য অবস্থায় বাড়ি ফেরার পরও তিনিও মারা যান। হঠাৎ কি হলো, কেউ কোন কিছু বুঝে উঠার আগেই নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার, নিহত পশিনা বেগমের শাশুরি হাজেরা খাতুন ও আলেয়া আক্তার অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে রবিবার দুপুরে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে কারন জানতে পরিদর্শন করেছেন। কি কারনে তারা মারা গেল এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ্য হয়ে ভর্তি আছে তারা বর্তমানে ভাল আছেন বলে জানান তিনি।

উল্লেখ যে, গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় লোকজন এমন অজ্ঞাত রোগে মৃত্যুর কারণ ওই ভাইরাসে হতে পারে বলে ধারণা করছেন।

বার্তাবাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর