চট্টগ্রামে স্ত্রীকে হত্যার ১৪ মাস পর নিহতের স্বামী জয়নাল আবেদীন(৩২) কে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটায় কুমিল্লা থেকে আসামি জয়নাল আবেদীনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, ২০১৮ সালের ১লা নভেম্বর মোহাম্মদ জয়নাল আবেদীন(৩২) নামে এক ব্যক্তি পারবারিক কলহের জের ধরে তার স্ত্রী ও চার সন্তানের জননী মোসাম্মৎ রোকসানা বেগমকে (২৬) গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এরপর নিহত রোকসানা বেগমের দুলাভাই একই দিন বাকলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর বাকলিয়া থানা পুলিশ এ যাবত পর্যন্ত চট্টগ্রাম শহর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। যার ধারাবাহিকতায় ১৪ মাস পর পুলিশ বাকলিয়া থানার বর্তমান ওসি নেজাম উদ্দিনের (পিপিএম) নেতৃত্ব ও সুনির্দেশনায় কুমিল্লা হতে আসামি মোহাম্মদ জয়নাল আবেদীনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামি জয়নাল আবেদীনকে আদালতে হাজির করলে তিনি স্ত্রী হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
বার্তা বাজার / ডব্লিও.এস