গত বছর দেশে ফিরে শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ আসনে উপনির্বাচনে প্রার্থীতা পাওয়ার জন্য জোড় প্রচারনা চালান। কিন্তু শেষ পর্যন্ত শাবানার স্বামী ওয়াহিদ সাদিক পাননি দলের মনোনয়ন। আর তাই মনোনয়ন না পাওয়ার কয়েকদিন পরেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র ফিরে গেছেন কিংবদন্তি এই অভিনেত্রী।
গত বছরের ডিসেম্বর থেকে শাবানা ও ওয়াহিদ সাদিকের নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। এলাকার সকল স্থরের মানুষের ভালো সাড়া পাচ্ছিলেন তারা। নানা ধরনের সমস্যার কথাও শোনছিলেন এলাকার মানুষের কাছ থেকে।
চলচ্চিত্রে তার জনপ্রিয়তা থাকার সময়ই পরিবার ও সন্তানদের সুবিধার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাবানা। এরপর প্রায়ই দেশে আসতেন।
উল্লেখ্য, যশোর-৬ সংসদীয় আসনের সাংসদ ইসমত আরা সাদেকের মৃত্যুর পর শূণ্য ঘোষিত আসনটির উপনির্বাচন আগামী ২৯শে মার্চ অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এসজে