সুস্থ হয়ে বাঁচতে চায় ভ্যানচালক ছোলেমান

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অস্বাভাবিক পেট নিয়ে চলছে ভ্যান চালক ছোলেমানের জীবন। নিজস্ব সম্বল ভ্যানটিও নেই, চিকিৎসার প্রয়োজনে অনেক আগেই বাজারে বিক্রি করতে হয়েছে। জীবনের শেষ মুহুর্তে এসে একটু ভালো ভাবে বেঁচে থাকার আকুতি যেন তার দু’চোখে ভাঁজছে। তিনি কামারখন্দ উপজেলার শুকুর আলী সরকারের ছেলে।

একে একে নয়টি মাস পেরিয়ে গেলেও কষ্ট কমেনি অসুস্থ ছোলেমানের। প্রতিটা সময় কষ্ট কুরে কুরে খাচ্ছে তাকে। ভালই চলছিল ছোলেমানের জীবন সংসার। ছোলেমানের ১০ বছর নিজ এলাকায় রিক্সা চালিয়েছেন। তার পর পরিবার নিয়ে গাজিপুর চলে যান। সেখানে ১১ বছর কোম্পানিতে লোডার হিসেবে কাজ করেন। আবার ফিরে আসেন নিজ গ্রামে। ভ্যান চালাতে থাকেন বছর দুই।

তবে গত রমজানের ঈদে তার পায়ে হানিয়া উঠে। ডাক্তার দেখালে তাকে অপারেশন করতে বলে। পরে সিরাজগঞ্জ একটি হাসপাতালে অপারেশন করে৷ বেশ ভালই ছিল ছোলেমান। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেখানে ইনফেকশন দেখা দেয়।

ছোলেমানের সংসারে ৪ মেয়ে এর মধ্যে ৩ মেয়ে বিয়ে দিয়েছেন অনেক কষ্টে, আরেক মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। শরীরে যখন ইনফেকশন দেখা দেয় তখন ভ্যানটা বিক্রি করে চিকিৎসা চালাতে থাকেন।

বর্তমানে ছোলেমানের টাকা না থাকায় চিকিৎসা বন্ধ হয়ে গেছে। যদিও অত্র উপজেলার আলোকদিয়ার গ্রামের বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন ছোলেমানের চিকিৎসার ব্যবস্থা করেন। টানা দেড় মাস ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ প্রসঙ্গে ভ্যানচালক ছোলেমান কান্না কন্ঠে বলেন, এখন আমার চিকিৎসা করার মত কোন অবস্থা নেই। এখন বাড়িতেই এভাবে কষ্ট করছি। প্রতি ১৫ দিন পরপর সিরাজগঞ্জ সদর হাসপাতালে গিয়ে পেট থেকে ৫ থেকে ৬ লিটার পানি বের করে নিয়ে আসি। আমার তখন অনেক কষ্ট হয়।

ছোলেমানের স্ত্রী মোছাঃ মমতা বেগম জানান, আমার স্বামীর কষ্ট দেখলে অনেক খারাপ লাগে। সারারাত ঘুমাতে পাড়ি না। আবার হাসপাতালে নিয়ে পানি বেড় করতে হবে। ছোলেমানকে বাঁচাতে সমাজের বিত্তবান যে কেউ এগিয়ে আসতে পারেন, আপনার একটু সহযোগিতায় সুস্থ্য হয়ে সুন্দর ভাবে বাঁচতে পারবে ছোলেমান এর পরিবার। যোগাযোগ -ছোলেমানের স্ত্রী মমতা বেগম ০১৩১৫- ৩৪১১০৯ (বিকাশ পারসোনাল)।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর