চট্রগ্রামে হত্যাচেষ্টা মামলায় যুবক গ্রেফতার

চট্টগ্রামে খুনের চেষ্টাকারী সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ ফেব্রুয়ারী (রবিবার) তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি সাজ্জাদকে ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারী রাত সোয়া দুইটা বাজে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি ইপিজেড থানাধীন রেলবিট মাদ্রাজী শাহ পাড়া, নুরুল হক সারেং রোডস্থ জাহিদ স্টোরের সামনে পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা কিছু সন্ত্রাসী কিরিচ, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আক্রমনের একপর্যায়ে আসামী মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৮) ধারালো কিরিচ দ্বারা সাইফুল ইসলামের মাথায় কোপ মারলে সাইফুল মাটিতে লুটিয়ে পড়েন। পুণরায় আসামি সাজ্জাদ সাইফুলকে হত্যার উদ্দেশ্যে স্বজোরে কোপ মারলে সাইফুলের ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত সাজ্জাদের চিৎকারে মামলার বাদী সাইফুল ইসলামের স্ত্রী চামিলি বেগম(৩০) ও স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসী সাজ্জাদ ও তার সহযোগীরা সাইফুলের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, সাত হাজার টাকা দামের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

হামলার পর রক্তাক্ত ও গুরুতর আহত সাইফুল ইসলামকে চমেক হাসাপতালে ভর্তি করা হয় এবং সাইফুলের পক্ষ হতে তার স্ত্রী একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মীর মোহাম্মদ নূরুল হুদা এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ হোছাইনের সার্বিক দিক নির্দেশনায় ইপিজেড থানার একটি পুলিশ দল গ্রেফতার অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত এজাহারভুক্ত আসামী মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে (২৮) গ্রেফতার করে এবং পরে আদালতে হাজির করা হয়।

আসামি সাজ্জাদ পটিয়া জেলার আলমদার পাড়ার শামসুল আলম ডাক্তার বাড়ির হাছি মিয়ার পুত্র। বর্তমানে তিনি ইপিজেড এলাকার মাদ্রাজি শাহ পাড়ার বাসিন্দা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর