সাতক্ষীরায় মোবাইল কোর্ট: ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি বন্ধ ও বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করার অপরাধে তৌফিক ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং প্যাকেটের লেবেলে অগ্রিম তারিখ লাগানোর জন্য হুগলী বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রট জুবায়ের হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর