কক্সবাজারে মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্বর থেকে গুলিবিদ্ধ এক মাদক কারবারীর লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানার পুলিশ। এ সময় ঘটনাস্হল থেকে ৩ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত মাদক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আলম। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মিয়া আহমদের পুত্র।

তার বিরুদ্ধে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক কারবারের ৯টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ওসি( অপারেশন) মাসুম খান জানান, আজ রোববার ভোরে বীচ সংলগ্ন এলাকা কবিতা চত্বরে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে গেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একটি মরদেহ, একটি দেশীয় তৈরি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ ও ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্তের পর জানা যায়, তার নাম মো. আলম ওরফে বাবুল মিয়া।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর