মালয়েশিয়াতে অবস্থান করা জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী এবার মালয়েশিয়ায় একটি মাহফিলে বয়ান করবেন বলে জানা গেছে। মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে। গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।
খুব অল্প সময়ে বাংলাদেশে ইসলামী মাহফিলে বকব্য দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠে পড়েন মাওলানা মিজানুর রহমান আজহারী। তার আলোচনায় লাখ লাখ মুসল্লির সমাগম হতে থাকে। তবে, তাকে ঘিরে সমালোচনাও কম হয়নি । সম্প্রতি তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন তিনি ঠিক কি কারণে দেশ ছেড়ে যাচ্ছেন তা স্পষ্ট করে না বললেও তার দেয়া ফেসবুক স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ের চিত্রগুলোই উঠে এসেছে।
‘…পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এ বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে, আবারো দেখা হবে ও কথা হবে কুরআনের মাহফিলে ইনশাআল্লাহ।’ লিখ ফেসবুকে আজহারি একটি স্ট্যাটাস দেন তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে।
বার্তাবাজার/এসজে