গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান মিয়া (৫০) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, ‘আজ বিকালে শাহাজান কাশিয়ানী থেকে ইঞ্জিনচালিত ভ্যানে তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল যাচ্ছিলেন।
পথিমধ্যে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ভ্যানটি উল্টে রাস্তার ওপর পড়লে ঘটনাস্থলেই শাহাজাহান মিয়া মারা যান। এ সময় মোটরসাইকেল চালক ও অপর দুই ভ্যান যাত্রী আহত হয়।’
বার্তাবাজার/কেএ