‘বশেফমুবিপ্রবিতে মৎস্য অনুষদের শিক্ষার্থীদের নবীন-বরণ’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাৎস্য অনুষদের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে, মাৎস্য অনুষদের শিক্ষিকা রায়হানা রহমান লতার সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান বিন হাবিব।
এছাড়াও আরো বক্তব্য রাখেন-সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, মৎস্য অনুষদের ড. আব্দুস সাত্তার, রফিকুল বারী মামুন, মোঃ ফরহাদ আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সৈয়দ নাজমুল হুদা, মৎস্য অনুষদের শিক্ষার্থীদের জাহিদ হাসান অনিক, ফকির আহসানুল ইরফান প্রমুখ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ সারাবিশ্বে চতুর্থ অবস্থানে আছে এ লক্ষে আমাদের কাজ করে যেতে হবে যেনো অতি শীঘ্র আমারা আরও এগিয়ে আসতে পারি। তিনি আরও বলেন এই বিশ্ববিদ্যালয় হবে গবেষনাধর্মী। গবেষনার মাধ্যমে এগিয়ে যেতে হবে উন্নতির উচ্চসীমায়।
এসময় আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহজালাল, মৎস্য অনুষদের শিক্ষকদের মধ্যে ড. মাহমুদুল হাসান, ফখরুল ইসলাম চৌধুরী, সৈয়দ আরিফুল হক,মিজানুর রহমান, সাইফুল ইসলাম, পার্থ সারথি দাস, সুমিত কুমার পাল,সিএসই বিভাগের প্রভাষক হুমায়ন কবির,সুজিত রায় প্রমুখ।
বার্তাবাজার/এমকে