কুমিল্লার সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার খবর পাওয়া গিয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে শরীফুল ইসলাম জনি (২৪) কে হত্যার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল, নগরীর পুরাতন চৌধুরীপাড়ার রাজিব ও হাসান।
নিহত জনির মা জোসনা বেগম বলে, রোববার ভোর ৫টার দিকে তার ছেলে শরীফুল ইসলাম জনিকে বাড়ি থেকে ডেকে নেয় জনির বন্ধু পার্শ্ববর্তী পুরাতন চৌধুরীপাড়া এলাকার রফিকের ছেলে সাগর, হাসান মিয়ার ছেলে রাজিব ও হাসান। পরে তারা তিনজন মিলে জনিকে ছুরি
মেরে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবসস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে জনি মারা যায়।
মাদক সেবন ও মাদক বিক্রিতে বাধা প্রদান নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে, জোসনা বেগমের অভিযোগ।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাজিব ও হাসান নামের দুজনকে আটক করা হয়েছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এসজে