সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে ডিএনসিসির অভিযান
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আজ বেলা ১১ টা থেকে দুইটা পর্যন্ত রাজধানীর উত্তরায় বিভিন্নপ্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএনসিসিরঅঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরেন।

এ সময় উত্তরার প্রধান সড়ক, এভিনিউ ও সেক্টরসমুহে প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার ইত্যাদিতে বিদেশী ভাষারপরিবর্তে বাংলা ভাষায় লিখতে নির্দেশনা দেয়া হয়। এসব প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ভাষা বাংলায় পরিবর্তনের জন্য সাত দিনসময় দেওয়া হয়।
এছাড়া ফুটপাত অবৈধভাবে দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণের অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এমকে