বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে ম্যাশের নেতৃত্বাধীন দলটি। বিশ্বকাপ ক্রিকেটের পর দীর্ঘ আটমাস পর দেশের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’। মাশরাফিকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে ১ম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
মাশরাফির সাথে দলে ফিরছেন দীর্ঘ সময় পিঠের চোটের কারণে দলের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/কে.জে.পি